নিয়ম ও শর্তাবলী (Terms & Conditions)

পাপাল ট্রাভেল (https://papaltravel.com) এর মাধ্যমে যেকোনো ট্যুর প্যাকেজ বুক করার পূর্বে দয়া করে নিম্নলিখিত নিয়ম ও শর্তাবলী সতর্কতার সাথে পড়ে নিন।

১. বুকিং ও পেমেন্ট

হোটেল ও গাড়ি নিশ্চিত করতে প্যাকেজের মোট মূল্যের ২৫% অগ্রিম প্রদান করতে হবে। যাত্রার ১৫ দিন আগে ৫০% এবং অবশিষ্ট ২৫% গন্তব্যে পৌঁছে প্রথম দিনেই প্রদান করতে হবে।

২. পরিচয়পত্র ও নথিপত্র

সকল যাত্রীর কাছে আসল আধার কার্ড/ভোটার কার্ড থাকা বাধ্যতামূলক। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ অন্তত ৬ মাস থাকতে হবে।

৩. প্রাকৃতিক দুর্যোগ ও পরিবর্তন

প্রাকৃতিক দুর্যোগ, ভূমিধস, রাস্তা বন্ধ বা রাজনৈতিক অস্থিরতার কারণে ভ্রমণসূচীতে পরিবর্তন আনার পূর্ণ অধিকার সংস্থার থাকবে। প্রাকৃতিক দুর্যোগজনিত অতিরিক্ত খরচ যাত্রীদের বহন করতে হবে।

ফোন করুনWhatsAppঅনুসন্ধান করুন